গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার (২৬মার্চ/২১) গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মুক্তিযোদ্ধা আব্দুল রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, জাকের পাটি, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, ন্যাপ, বিএনসিসি, স্কাউট, ক্লাব ৯৭ গৌরীপুর, সরকারি কলেজ, মানবাধিকার কমিশন, দৈনিক বাহাদুর ডট কম, আরকে সরকারি উচ্চ বিদ্যালয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজয়’৭১ পাদদেশে শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ।