আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ণ




উত্তম সভাপতি মোফাজ্জল সাধারণ সম্পাদক ॥ গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখায় উত্তম সরকারকে সভাপতি ও মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটি বুধবার (২৪মার্চ/২০২১) অনুমোদন করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচী। অনুমোদনপত্রে উল্লেখ রয়েছে সংগঠনকে গতিশীল করার জন্য এ কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সেই সাথে পূর্বের স্থগিত কমিটি বিলুপ্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৯সালের ৯ জুলাই আল মুক্তাদির শাহীনকে সভাপতি ও ইমতিয়াজ সুলতান জনিকে সাধারণ সম্পাদক করে পূর্বতন কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো: সব্যসাচী। ওই বছরের ৫ অক্টোবর এ কমিটি স্থগিত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ওই সময় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গঠনতন্ত্র পরিপন্থী আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় উক্ত কমিটি স্থগিত করা হলো।
তবে স্থগিত হওয়া ওই কমিটি বিগত উপজেলা পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণ করেন। করোনাকালীন দুর্যোগে কৃষকের ধানকেটে দেয়া, ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে মানবিক কার্যক্রমেও ছিলো স্বতঃর্ফূত।
শাহীন-জনির নেতৃত্বাধীন কমিটি কমিটি স্থগিত ঘোষণা করা হয় ৫ অক্টোবর/২০১৯। এ হিসাব অনুযায়ী স্থগিত হওয়ার ১বছর ৫মাস ১৮দিন পর নতুন কমিটি ঘোষণা করলেন জেলা ছাত্রলীগ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১