আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৯, ২০২১, ১২:০৫ অপরাহ্ণ




করোনাকালে ‘অন্যরকম’ বিসিএস শুরু

বাহাদুর ডেস্ক : 

কোভিড-১৯ পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ৪১ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।  এই পরীক্ষা উপলক্ষে শুক্রবার সকাল থেকেই ৮ বিভাগের পরীক্ষা কেন্দ্রগুলোতে চাকরিপ্রার্থীরা এসে ভিড় করেন।  তবে প্রতি বছরের ন্যায় এবার পরীক্ষা কেন্দ্রগুলোতে চিরচেনা পরিবেশ ছিল না।  অন্যরকম পরিবেশে কড়া স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি।  চাকরিপ্রত্যাশীরা সামাজিক দূরত্ব মেনে পরীক্ষায় বসেছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে ৩৫৯টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এ পরীক্ষা।  চলবে বেলা ১২টা পর্যন্ত। পৌনে ৫ লাখ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষার শুরুর এক দেড় ঘণ্টা আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে পৌছান।  স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। পরীক্ষার হলে প্রবেশের আগে সব শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হয়।  যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের পরীক্ষা নিতে আলাদা কক্ষে পাঠানো হয়েছে। যাদের মুখে মাস্ক ছিল না, তাদের কেন্দ্র থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে।

কঠোর স্বাস্থ্যবিধি এবং পাঁচ স্তরের নিরাপত্তা পরীক্ষণ শেষ করেই কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে পরীক্ষার্থীদের।

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬টি শূন্যপদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন; প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর বিপরীতে আবেদন করেন প্রায় পৌনে ৫ লাখ চাকরিপ্রার্থী।  করোনার প্রকোপ কমে এলে পিএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করে। পরে প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষা পিছিয়ে যাওয়ার দাবি ওঠে। হাইকোর্টে রিটও হয়। আদালত নির্ধারিত তারিখেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার আদেশ দেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১