আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১৭, ২০২১, ৯:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে ভাষণ ডে’তে গুলিবর্ষণ জন্মদিনে সতর্ক পুলিশ!

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহাসিক ৭মার্চ ভাষণ দিবসে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে সতর্ক অবস্থানে ছিলো পুলিশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার প্রতিকৃতি এবং দুর্লভ ছবি নিয়ে স্থাপিত বঙ্গবন্ধু চত্বরে, পাট বাজার, হারুণ পার্ক, এমপি’র অস্থায়ী কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে ছিলো পুলিশের বিশেষ টহল।

বঙ্গবন্ধু চত্বরে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তারুণ্যদীপ্ত গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মোৎসবে উৎসবমুখর গৌরীপুরে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও নানা কর্মসূচী সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ঐতিহাসিক ৭মার্চ উদযাপনের দিনে পৌর ভবনের সামনে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে গুলিবর্ষণের অভিযোগে তিনি মামলা দায়ের করেন। অপরদিকে এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর গাড়ি বহরে হামলার অভিযোগে এনে তারপক্ষে উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। পাল্টাপাল্টি মামলার কারণে পৌর নির্বাচনের পরবর্তী সময়ে আবারও উত্তপ্ত হয়ে উঠে ময়মনসিংহের গৌরীপুরে। এ কারণে বঙ্গবন্ধু’র জন্মোৎসবে পুলিশ ছিলো সতর্ক অবস্থানে। তবে কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে জন্মোৎসব পালিত হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১