মোস্তাফিজুর রহমান বুরহান , স্টাফ রির্পোটার :
ময়মনসিংহের গৌরীপুর সার্কেলে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমানের সঙ্গে রোববার (১৪মার্চ/২০২১) ক্লাব ৯৭ গৌরীপুর (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ব্যাচের শিক্ষার্থীদের ক্লাব) সংগঠনের সদস্যদের মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ মানুষের জানমালের নিরাপত্তার সঙ্গে এখন মানবিক পুলিশ হিসাবে কাজ করছে। মাদক ও মাদকের সঙ্গে যুক্তদের সঙ্গে কোন আপোষ নয়, এরা মানুষের, সমাজের এবং দেশের শত্রু। ৭১’রে যুদ্ধ হয়েছিলো ভিনদেশীয় শত্রুদের বিরুদ্ধে আর পুলিশের এখন যুদ্ধ মাদকের বিরুদ্ধে।
মতবিনিময় সভায় ক্লাব ৯৭ গৌরীপুরের সহসভাপতি শফিকুল ইসলাম অপু সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন গৌরীপুর পৌর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, গ্রামীণ ব্যাংক অচিন্তপুর শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন আনিছ, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম, ব্যবসায়ী মো. সাদেকুর রহমান, ক্লাব ৯৭ গৌরীপুরের সদস্য মাহমুদা আক্তার লিপি, হাসনা আক্তার, মোছা. নার্গিস আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবযোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা এবং ‘গৌরীপুর ইতিহাস ও ঐহিত্য’ গ্রন্থ উপহার প্রদান করা হয়।###