প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি’র জেলা প্রশাসকের মানবসম্পদ উন্নয়ন প্রকল্পের অধিনে বুধবার (৩মার্চ/২০২১) অসহায় ও দুস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফএ ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের মেম্বার রবীন্দ্র চন্দ্র সরকার, আবুল কালাম, সাজ্জাদ হোসেন চৌধুরী, বিউটি আরা, ইউপি সচিব আবুল কাসেম প্রমুখ। অনুষ্ঠানে ২০জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
টি.কে ওয়েভ-ইন