আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২১, ২০২১, ৪:৩২ অপরাহ্ণ




গৌরীপুরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেল দুস্থরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শতাধিক দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে।
রোববার দুপুরে পৌর শহরের ধান মহাল এলাকায় ডাঃ মোঃ আমান উল্লাহ আমানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন ও দুস্থ রোগীদের মাঝে ওষুধ বিতরণ করেন।
বক্তব্যে তিনি বলেন এখানকার অধিকাংশ শিক্ষার্থী ডাক্তারি পাশ করে এলাকায় থাকতে চায় না। ক্যারিয়ার গড়েত তারা শহরমুখী হয়। এক্ষেত্রে ডাঃ আমান উল্লাহ ব্যতিক্রম। ডাক্তারি পাশ করে সে এলাকায় থেকে দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। অন্যান্য ডাক্তারদের তাকে অনুসরণ করা উচিত।
উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিমা খাতুন বলেন অসুস্থ শরীর নিয়ে ডাক্তারের কাছে আসছিলাম। ডাক্তার ভিজিটের টাকা না নিয়ে আমারে ব্যবস্থাপত্র ও ওষুধ বিনামূল্যে দিছে।
রামগোপালপুর ইউনিয়নের কিতাব আলী বলেন আমি গরীব মানুষ টাকার জন্য ডাক্তার দেখাইতে পারিনা। এখানে আসার পর ফ্রি ডাক্তার দেখাইছি ও ওষুধ পাইছি।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, গৌরীপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ হাবিব উল্লাহ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ, নিউ নেশন প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার, উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটিভ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মামুনুল করিম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১