স্টাফ রির্পোটার ঃ
ময়মনসিংহের গৌরীপুরে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার দিবসের শুরুতেই পুষ্পমাল্য অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিল গৌরীপুর শাখা। মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ উপস্থিত ছিলেন।