স্টাফ রির্পোটার ঃ
ময়মনসিংহের গৌরীপুরে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার দিবসের শুরুতেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ উপস্থিত ছিলেন।