আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২১, ২০২১, ১:২৪ পূর্বাহ্ণ




ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই বলে মায়ের আর্তনাদ ॥ গৌরীপুরে নির্মাণ শ্রমিককে জবাই করে হত্যা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
মশার আক্রমণ থেকে পালিত মা’কে বাঁচাতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েল আনতে বেড়িয়ে ছিলো হাসান আলী (১৬)। পেশা নির্মাণ শ্রমিক। সে তার মাকে বলছিলো, কয়েল নিয়ে এসে তারপর ইসলামী সভায় যাবে। তার জন্য পালিত মা মমতাজ বেগম সন্তানের টুপি-পাঞ্জাবীও প্রস্তুত করে রেখে ছিলেন। তবে সেই কয়েল নিয়ে আর বাড়ি ফেরা হলো না হাসানের। কিছুক্ষণ পরেই বাঁচাও বাঁচাও বলে চিৎকারের শব্দ শোনে ছুটে যান পালিত বাবা মোঃ মুন্নাছ আলী। সেখানে গিয়ে দেখতে পান তার ছেলে রক্তাক্ত অবস্থায় লক্ষীপুর দক্ষিণপাড়া সড়কে পড়ে আছে। ঘটনার এ বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাপ্তের আলগীর মৃত শহর আলীর পুত্র মোঃ মুন্নাছ আলী।
তিনি আরো জানান, তার স্ত্রী মমতাজ বেগম নিঃসন্তান। তাই তার বড় বোন লক্ষীপুর দক্ষিণপাড়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী হোসনা আরা বানু’র ১৪দিন বয়সের হাসান আলীকে দত্তক আনেন। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় বাবা আর ছেলে এক সাথেই খেতে বসেন। নিজের প্লেটের বড় মাছটাও পুত্রকে খেতে দেন। এটাই যে ছিলো তার সন্তানকে শেষ আদর! কথা হয় নিহতের মা মমতাজ বেগমের সঙ্গে, তিনি সন্তানকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ। জেগে উঠলেই দু’হাত তুলে শুধু বলছেন, আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও! যারা আমার ছেলেকে মেরো আমি তাদের ফাঁসি ফাঁসি ফাঁসি চাই।
খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় শনিবার (২০ ফেব্রুয়ারি/২০২১) গৌরীপুর থানায় মামলা হয়েছে। নিহতের পালিত মা মমতাজ বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করার কাজ চলছে।
গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে লক্ষীপুর দক্ষিণপাড়া থেকে লাশ উদ্ধার করে। এলাকাবাসী সূত্র জানায়, লক্ষীপুর গ্রামে রাজমেস্ত্রী হাসান মিয়াকে গলা কেটে কে বা কারা গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে এলাকাবাসী বয়রা বাজার এলাকায় নিয়ে আসার পর মারা যায়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১