আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৫, ২০২১, ৮:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে মোটর সাইকেল ও মোবাইল ফোনের দোকানে চুরি!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বেড়েছে মোটর সাইকেল, মোবাইল ফোনের দোকানে ও বাসাবাড়িসহ একাধিক স্থানে চুরির ঘটনা। অপরদিকে চোরের উৎপাত ঠেকাতে উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার বাজারের ব্যবসায়ীরা রাত জেগে পাহারা দিচ্ছেন।
জানা যায়, গৌরীপুর পৌর শহরের থানার ওয়ালঘেঁষে বাসায় বসবাস করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল। গত শনিবার রাতে বাসা থেকে টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটর সাইকেলটি চুরি হয়েছে। অপরদিকে পৌরসভার কালীপুর মধ্যম তরফ ছয়গন্ডার মোঃ মজিবুর রহমান ও পূর্বদাপুনিয়ার মিথুন মিয়ার বাসা থেকে আরো একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। সম্প্রতি উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলালের ছোট ভাই গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলামের টুটুলের মোটর সাইকেলটিও বড় মসজিদ এলাকা থেকে চুরি হয়।
চুরি প্রসঙ্গে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল জানান, শনিবার রাত সাড়ে ১০টা আমি বাসায় আসি। প্রতিদিনের মতো টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি কালো রঙের মোটর সাইকেলটি বাসার সিঁড়ির পাশে তালাবদ্ধ করে রাখি। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেলটি সেখানে নেই, চুরি হয়ে গেছে।’ এ ঘটনার গৌরীপুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
এ দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মম টেলিকমে ঘরের টিনের ছাউনি কেটে দু’বার চুরির ঘটনা ঘটে। পৌর শহরের বিভিন্ন বাসাবাড়িতে মোবাইল ও ছিঁচকে চুরির উপদ্রুবও বেড়েছে।
অপরদিকে চোরের অত্যাচারে অতিষ্ট উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার বাজারের ব্যবসায়ীরা। চুরির হাত থেকে দোকানের মালামাল রক্ষা করতে সেখানে ব্যবসায়ীদের উদ্যোগে টহল বসানো হয়েছে। পাহারাদারদের সঙ্গে পালাক্রমে ব্যবসায়ীও রাত জেগে পাহারা দিচ্ছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১