আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২১, ২:১৫ অপরাহ্ণ




‘সুই ফোঁটাতেও ভয় পান এই রকমও মানুষ আছে’

বাহাদুর ডেস্ক :

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে ভয় পান, সুই ফোঁটাতেও ভয় পান এই রকমও কিছু কিছু মানুষ আছে। কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হয়, স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে পাশাপাশি টিকাটা যেন তারা নেন সময়মতো, সেই ব্যবস্থা আমরা করেছি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ ২০২১-এর কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

করোনা টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন সরকারপ্রধান। সবাই যেন টিকা নেওয়ার বিষয়ে যত্নবান হয়, সে ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি বাহিনীর সদস্যদেরও টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সরকারপ্রধান।

‘আজকে আমরা করোনাভাইরাস মোকাবিলা করছি। আমি অনুরোধ করব আনসার-ভিডিপির প্রত্যেকটা সদস্যকে, যেন এই করোনার টিকাটা নেয়। কারণ টিকা দেওয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি।’

সরকার সবসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণের বিষয় বিবেচনায় রাখে উল্লেখ করে এই বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা।
বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধ এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রান্তে এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১