আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৮, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ




গৌরীপুর পৌরসভা নির্বাচনে দুই সাংবাদিক উপর হামলা-ক্যামেরা ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় দু’টিভির ক্যামেরাপার্সনের উপর হামলা ও ক্যামেরা ভাংচুরের ঘটনায় সোমবার (৮ ফেব্রুয়ারি/২০২১) গৌরীপুর থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, অজ্ঞাতনামা ১০/১৫জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সনাক্ত ও তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, তৃতীয় ধাপে গৌরীপুর পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সেইদিন দুপুর ১২টা ৪৫মিনিটের দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ’লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি’র ও আ’লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গেলে ১০/১৫জন দেশীয় অস্ত্র নিয়ে দুই সাংবাদিককের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করে।

এ সময় কর্তব্যরত এনটিভি’র পার্সোনাল ক্যামেরাম্যান ও ইংরেজি দৈনিক ডেইলি ট্রাইব্যুনালের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা ও একাত্তর টিভির ক্যামেরাম্যান নুরুজ্জামান জামান হামলার শিকার হন। নুরুজ্জামান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গোপালজান রোডের মৃত নুরুল হকের পুত্র। হামলায় এনটিভির ক্যামেরা সম্পুর্ন ভেংগে ফেলে। মারাত্মক আহত মাসুদ রানা প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মোঃ মাসুদ রানা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের গনষার মোড় এলাকার আব্দুর রহিমের পুত্র। তিনি বাদী হয়ে গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন। তিনি জানান, নির্বাচনের দিন দেশের শীর্ষ জাতীয় দৈনিক ও টিভি সাংবাদিকদের সাথে দায়িত্ব পালন করছিলেন। ১০/১৫জন সংঘর্ষকারী লাঠি-রামদা দিয়ে তাকে ও সাংবাদিক নুরুজ্জামান জামানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় দু’সাংবাদিকের পা, পিট ও শরীরের একাধিকস্থান জখম করে। ক্যামেরা ভেঙে প্রায় সাড়ে ৩লাখ টাকার ক্ষতি করেছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১