গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের ২২তম জন্মোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি/২০২১) বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন প্রভাষক মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। তিনি বলেন, একটি পাঠক সংগঠন এলাকার উন্নয়ন, কুসংস্কারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা মানুষকে জাগ্রত করতে পারে তার দৃষ্টান্তস্থাপন করেছে যুগান্তর স্বজন সমাবেশ। বন্যাদুর্গত-দুর্যোগে কবলিত মানুষের ভরসা স্বজনরা। মাদক-বাল্যবিয়ে ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্¦জনরা সোচ্চার আমাকে অভিভূত করেছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সহসভাপতি নাদিরা জামান পান্না, আব্দুল মান্নান, শামীমা খানম মিনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনিন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান আরিফ, কবি অনামিকা সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উত্তম পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, আশিকুর রহমান রাজিব, তাসাদদুল করিম, দৈনিক আজকালের খবর গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।