প্রধান প্রতিবেদক :
‘সত্যের সন্ধ্যানে নির্ভীক’ স্লোগানে কোটি পাঠকের হৃদয়জয় করে এগিয়ে চলা দৈনিক যুগান্তর এর ২২তম জন্মদিন উপলক্ষে ‘অগ্রযাত্রায় অবিচল’ থাকার প্রত্যয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি/২০২১) শহরে মাস্ক বিতরণ ক্যাম্পেইন কর্মসূচী পালন করে।
কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ ও বাসস’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম মিন্টু। তিনি বলেন, গৌরীপুর স্বজন সমাবেশ করোনাকালীন দুর্যোগে সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, কভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় এ পত্রিকার মালিক বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে আমরা হারিয়েছে। তিনি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন আর মানুষের কল্যাণে দেশকে সনির্ভর করতে দেশ গঠনে কাজ করে গেছেন।
দৈনিক যুগান্তর এর ২২তম জন্মদিন উপলক্ষে ২২দিনব্যাপী কর্মসূচীর ১৩তম দিনে মাস্ক বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। মাস্ক বিতরণ ক্যাম্পেইনে অংশ নেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আ: গফুর, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার এখলাছ উদ্দিন নয়ন, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, পৌর স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক শামীম খান, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, কেন্দুয়ার আজকের খবরের প্রতিনিধি মোঃ শাহ আলম, স্বজন সমাবেশের মেডিকেল টিম প্রধান ডাঃ একেএম মাহফুজুল হক, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা স্বজনের স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ সরকার, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ। স্বজনরা শহরের ৬টি পয়েন্টে এ ক্যাম্পেইন কর্মসূচী পালন করে।
টি.কে ওয়েভ-ইন