আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩০, ২০২১, ১:২৭ পূর্বাহ্ণ




বিজয়ে শতভাগ আশাবাদী সৈয়দ রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক ঃ
নারিকেল গাছ প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হতে নির্বাচনী কার্যক্রম ও কর্মী-সমর্থকদের নিয়ে নিরলসভাবে কাজ করে গেছেন গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। সুষ্ঠ নির্বাচন হলে বিজয়ে তিনি শতভাগ আশাবাদী এমনটাই জানালেন। এবারের নির্বাচন তার নিকট অনেকটাই চ্যালেঞ্জ, সত্য-মিথ্যার লড়াই বলেও তিনি এ নির্বাচনকে আখ্যায়িত করেন। পৌরবাসী ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিবে…. তারই অপেক্ষায় রয়েছেন তিনি।
তিনি শুভ্র হত্যা মামলায় আসামী হওয়ার পর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হওয়ায় প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কৃত হয়েছেন। তবে হাল ছাড়েননি তিনি। সকল ভয়-ভীতি, হামলা-ভাংচুর উড়িয়ে দিয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে মাঠে শক্ত ঘাঁটি তৈরি করেছেন।
বিগত নির্বাচনে এ পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে সৈয়দ রফিকুল ইসলাম পেয়েছিলো ৭হাজার ১৩৩ ভোট, নারিকেল গাছ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম হবি ৪ হাজার ১৫০ ভোট ও বিএনপি মনোনীত প্রার্থী সুজিত কুমার দাস (ধানের শীষ) পেয়েছিলো ২হাজার ৭২৬ ভোট। মোট ভোটার ছিলো ১৮হাজার ৮৬জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৪হাজার ১৬০ জন। উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার জানান, গৌরীপুর পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ২১২ জন। তাদের মধ্যে নারী ভোটার ১০ হাজার ৮৪৬ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৩৬৬ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৫৬ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ৯জন প্রিজাইডিং, ৫৬জন সহকারী প্রিজাইডিং ও ১১২জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১