আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩০, ২০২১, ১২:৫৫ পূর্বাহ্ণ




নৌকার জয়ে গণসংযোগে সরব ছিলেন দু’মেয়র প্রার্থী কাদির ও চুমকী!

নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার গৌরীপুর পৌরসভার ভোট গ্রহণ। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র মনোনয়ন প্রত্যাশী মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের পর এবারের নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে ভয়, শঙ্কা কাটেনি। রাজনৈতিক মেরুকরণে উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান নৌকা পালে হাল ধরার পর বদলে যায় দৃশ্যপট। এবার নির্বাচনে নৌকার জন্য সুখকর বার্তা দুই’বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়িয়ে তারাও নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন।
নিজেদের বরাদ্দকৃত প্রতীক আব্দুল কাদিরের মোবাইল ও তাহরিমা আক্তার চুমকী’র জগ প্রতীক ছেড়ে নৌকা বিজয়ী করতে মাঠে নামেন। সরে দাঁড়ান নিজেদের নির্বাচন থেকেও। তাদের সঙ্গে থাকা কর্মী-সমর্থকরাও উঠেন নৌকায়।
গণসংযোগ ও ভোট প্রার্থনায় গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির ও তার বাবা পৌরসভার ৫বারের কমিশনার আবুল কাসেমও নৌকার বিজয়ের জন্য মাঠে নামেন। নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছেন এবার। এ প্রসঙ্গে আব্দুল কাদিরের সমর্থক জুয়েল মিয়া বলেন, কাদির ভাই নিজের নির্বাচনের চেয়েও নৌকার বিজয়ের জন্য অধিক পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন। শুধু তিনি নয়, তার পরিবারের প্রত্যেকটি সদস্যও কাজ করে যাচ্ছেন।
অপরদিকে সন্ত্রাসী হামলায় নিহত মাসুদুর রহমান শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী (জগ প্রতীক) নিয়ে মাঠে সরব ছিলেন। অবশেষে রাজনৈতিক মেরুকরণে তিনিও নিজের নির্বাচনী কার্যক্রম ছেড়ে নৌকার বৈঠা ধরেন। নৌকাকে বিজয়ী করার জন্য প্রত্যেকটি পাড়া মহল্লায় নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করেছেন।
আজ ভোট নৌকার জয়-বিজয় যাই হোক এ দু’প্রার্থীর এ ত্যাগ রাজনৈতিক কার্যক্রমে স্মরণীয় হয়ে থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১