আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২১, ১০:৪৩ অপরাহ্ণ




দৈনিক আজকালের খবরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
দেশের বহুল প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক আজকালের খবর পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি/২০২১) ময়মনসিংহের গৌরীপুরে মুক্ত চিন্তার দৈনিক আজকালের খবর পাঠক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী মানুষের কল্যাণে সত্যপ্রকাশের মাধ্যমে দিনদিন আরো পাঠকপ্রিয় হয়ে উঠবে দৈনিক আজকালের খবর। পত্রিকা আছে বলেই মানুষ সত্য জানতে পারে। সংবাদের ভিতরের সংবাদও বেড়িয়ে আনার জন্য অনুসন্ধানমূলক কাজ করে যাচ্ছেন সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবীর উদ্দিন, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মাওহা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম পুতুল, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি সেলিম আল রাজ, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, কর্ণফুলী পেপার হাউজের পরিচালক মোঃ মাসুদ রানা, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১