আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২১, ৪:৩১ পূর্বাহ্ণ




ময়মনসিংহে শীতার্ত এতিমদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

 এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে প্রায় দুই শতাধিক শীতার্ত এতিম ও অসহায় মানুষের মাঝে সোয়েটার (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। সোমবার রাতপ পুলিশ সুপার আহমার উজ্জামানের পক্ষে এই শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী। এ সময় ডিবির ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক ফারুক আহমেদ, এসআই আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নগরীর খাগডহর পুবপাড়া ডাঃ শুভ বাবু সালাম হাফেজিয়া মাদ্রাসা এবং নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন নুরে হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার এতিমদের মাঝে সোয়েটার (শীতবস্ত্র) বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী অত্যন্ত মানবিকতা ও মায়ের আদরে শিশু, কিশোর ও এতিম শিক্ষার্থীদের গায়ে স্নেহ আর মায়া মমতার হাত বুলিয়ে হাসিমুখে সোয়েটার তুলে দেন। এ সময় তিনি বলেন, শীতার্ত, অসহায়দের মাঝে আমাদের সাধ্যের মধ্যে সামান্য সহযোগীতা করছি। এই সহযোগীতা অব্যাহত থাকবে। অসহায়, দরিদ্র, বেকার, কর্মহীন মানুষের পাশে ধারানো করোনাকালীন সময়ে আলোচিত ময়মনসিংহের পুলিশ সুপার শীতের শুরুতে আবারো নগরীর হতদরিদ্র, অসহায়, বয়োবৃদ্ধ, ছিন্নমূল, অভাবগ্রস্থ মানুষদের খুজে খুজে শীতবস্ত্র বিতরণ করতে উদ্যোগী হন। শীতের শুরতেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কাপড় চোপড়হীন মানুষদের মাঝে কম্বল বিতরণ করে আবারো আলোচনায় আসে পুলিশ সুপারের মানবিক কর্মকান্ড নিয়ে। এর আগে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ করে জেলা পুলিশ। এছাড়াও ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও রেঞ্জের ডিআইজির উদ্যোগে রেলওয়ে স্টেশন ও পুলিশ লাইন্সে পৃথকভাবে প্রায় ১৩ শতাধিক অসহায়, দিনমজুর, শ্রমিক,পঙ্গু নারী পুরুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে আর্থিক সহায়তা, খাদ্যহীনদের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১