আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১, ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ




গৌরীপুরে বর্ষবরণে স্বজন সমাবেশের মাদকবিরোধী প্রচারাভিযান

মোস্তাফিজুর রহমান বুরহান ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১ জানুয়ারি/২০২১) ইংরেজি বর্ষবরণে ‘এসো বন্ধু বিজয়ের পতাকাতলে-মাদক ধ্বংস করি সমূলে’ শ্লোগানে বিশাল মাদক বিরোধী প্রচারাভিযান হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশের কার্যালয় থেকে শুরু হয়। শোভাযাত্রাটি ধানমহাল, পাটবাজার, উপজেলা পরিষদ সড়ক, শহীদ হারুণ পার্ক হয়ে কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। তিনি বলেন, ৭১’রে আমরা যুদ্ধ করে ছিলাম মাতৃভূমি স্বাধীন করার জন্য, আজকের যুদ্ধ নিজেদের রক্ষার যুদ্ধ, এই যুদ্ধ তরুণ-যুবদের রক্ষার যুদ্ধ। মাদকের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। মাদক সেবনকারীদের সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে হবে, মাদক বিক্রেতা-কারবারীরা দেশ ও জাতির শত্রæ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা মোঃ মজিবুর রহমান, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মোঃ অলি উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, দৈনিক আজকালের প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান বুরহান, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, স্বজন মোঃ আশিকুর রহমান রাজিব, শেখ সৃজন সোহাগ, প্রমুখ। মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন বলেন, যুব সমাজকে ধ্বংসের চক্রান্ত চলছে। ৭১’রে শত্রæুর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিলো। বিজয়ের এই ৫০তম বর্ষপূর্তি মাদকমুক্ত বাংলাদেশ। তাই আজকের যুদ্ধ মাদকের বিরুদ্ধে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১