প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে মঙ্গলবার (২৯ ডিসেম্বর/২০২০) রাত ২টা ৩০মিনিটের দিকে মোঃ হাবিবুর রহমানের অনুমোদন ছাড়াই জমির উপর দিয়ে বিদ্যুৎ লাইন নামানোর চেষ্টা করে প্রতিপক্ষরা। টের পেয়ে হাবিবুর রহমান বিদ্যুৎ লাইনের তার জমির উপর দিয়ে না নেয়ার জন্য বলে প্রতিশত্রুতার জের ধরে তার উপর হামলা করে।
হাবিবুর রহমান জানায়, মঙ্গলবার রাতে তার কোন পূর্ব অনুমতি না নিয়ে রাত আড়াইটার দিকে বিদ্যুৎ লাইনে তার ঠেনে নিচ্ছিলো। আমি বাধা দেয়ায় ভালুকাপুর গ্রামের মোঃ মাসুম মিয়ার পুত্র মোঃ স্বপন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ৪/৫জন আমার উপর হামলা চালায়। তিনি এ ঘটনায় গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তকারী অফিসার মোঃ সামছুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে।
টি.কে ওয়েভ-ইন