প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি দড়িপাড়া গ্রামে বাবা মোঃ সাহাব উদ্দিনের বসতঘর থেকে তার কন্যা রাবিয়া খাতুন (১৪) এর ঝুলন্ত লাশ রোববার (২৭ ডিসেম্বর/২০২০) উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মোঃ জামাল হোসেন জানান, মেয়েটির সঙ্গে প্রতিবেশী আব্দুল ছালামের পুত্র সানজিদ হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রির্পোট ও তদন্তে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
টি.কে ওয়েভ-ইন