আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৬, ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ




গৌরীপুরে মুজিববর্ষ ও বিজয় মাসের বিশাল সাংস্কৃতিক উৎসব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় উৎসবের মাস উপলক্ষে শনিবার (২৬ ডিসেম্বর/২০২০) মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ অডিটোরিয়ামে বিশাল সাংস্কৃতিক উৎসব, পহেলা ডিসেম্বর শুরু হওয়া পতাকা মিছিলের সমাপনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিকপর্বের শুরুতেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাতজন বীরশ্রেষ্ঠ, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ‘তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর’ আকাশে বাতাসে বজ্রকণ্ঠ, শুধু তোমার কণ্ঠস্বর’ এ কথায় সমবেত সংগীতে ঘোষণা দেন সাংস্কৃতিক পর্বের সঞ্চালক উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।
যৌথভাবে সংগীত পরিবেশন করেন গোপা দাস এবং আশিকুর রহমান রাজীব। তাদের গানের কথা ছিলো “একাত্তরের মা জননী”। আমিরুল মোমেনীন এবং অনামিকা সরকার গেয়েছেন “মাথা উঁচু করে বলি বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি”। চায়না রানী সরকার ও আশিকুর রহমান রাজিব গেয়েছেন “সূর্যোদয়ে তুমি”,। এছাড়াও একক সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। তার গানের কথা- “ওঁত পেতে থাকা শেয়াল-শকুন ওঁত পেতে থাকা হায়েনা”, মোঃ রফিকুল ইসলাম রবি গেয়েছেন “আমার রূপসী বাংলা মায়ের রূপের নাইতো জুড়ি”। সংগীত পরিবেশন করেন মোঃ সজিব খান, লাবিবা ইসলাম রাদিতা, মোঃ আরমান। নৃত্য পরিবেশন করেন তায়্যিবা জামান রাইনা, কবিতা আবৃত্তি মোখলেছুর রহমান।
পতাকা মিছিলের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। তিনি বলেন, দেশমাতৃকার ভালোবাসায় উদ্বুদ্ধ একটি সংগঠনের নাম যুগান্তর স্বজন সমাবেশ। মানবিকতা, সাংস্কৃতিক, ক্রীড়া-সমাজসেবাসহ প্রত্যেকটি সেক্টরে নিরলসভাবে স্বজনরা কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুর রহমান, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মোঃ আবুল হোসাইন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহ সভাপতি শামীমা খানম মিনা, মোঃ ওয়াহিদুল ইসলাম, স্বজন সমাবেশের সহ সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মিন্টু, দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বোরহান, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, স্বজন তাসাদদুল করিম, নুর মোহাম্মদ, সানজানা তাসনিম তারিন , সুমাইয়া আফরিন তানজু, আহসানুল হক জারিফ প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১