গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা গৌরীপুর কলেজের সাবেক ভিপি ফজলুল হক (ভিপি ফজলু) এর স্ত্রী মনোয়ারা বেগম (৬০) বৃহস্পতিবার দুপুরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস্ েভোগছিলেন। মৃত্যুকালে এক পুত্র ও পাঁচ কন্যা, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা রাত সাড়ে ৯টায় রেলওয়ে জংশন স্টেশন মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, ভিপি ফজলুল হক শুধু একজন রাজনীতিবিদ নয়, তিনি ছিলেন বঙ্গবন্ধু’র আদর্শ ধারণ লালন করে বাংলাদেশ আওয়ামী লীগকে সমৃদ্ধ করে গেছেন, তার সহধর্মিনী মনোয়ারা বেগম ছিলেন স্বামীর প্রত্যেকটি কাজের সারথী। তিনিও আওয়ামী লীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। এই দিনে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন, বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে আসীন করেন। আমীন।