আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৫, ২০২০, ১০:১৬ অপরাহ্ণ




ওয়ালটন এমপিএল-এ চ্যাম্পিয়ন ময়মনসিংহ রাইডার্স

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত একশ বলের টুর্নামেন্ট ওয়ালটন এমপিএল পাওয়ারড বাই ফাস্ট ওয়াশ ২০২০-এ চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ রাইডার্স। ফাইনালে ৮ উইকেটে হারিয়েছে থান্ডারকে।
শুক্রবার দুপুরে সার্কিট হাউজ মাঠে টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ থান্ডার। ৯ উইকেটে তোলে ১১৬ রান। ফাইনাল ম্যাচে প্রথমবার খেলতে নেমে ১৩ বলে তোলেন ২৮ রান। তিনটি করে উইকেট নেন রনি ও স্বাধীন। জবাব দিতে নেমে উড়ন্ত শুরু করেন রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মনির। ৫৫ রানের জুটি বাধেন দুজন। ২ বলের ব্যবধানে দুজন আউট হলেও সাব্বির রহমান ও আল আমিন জুনিয়র মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সাব্বির ৩৭ ও আল আমিন ২৩ রানে অপরাজিত ছিলেন। আট বল আগে শিরোপা জেতে ময়মনসিংহ রাইডার্স।
ফাইনাল সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের রনি আর টুর্নামেন্ট সেরা থান্ডারের শুভাগত হোম। হাজার হাজার মানুষ এই ফাইনাল উপভোগ করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্ণেল ইফতেখার উদ্দিন আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ, ওয়ালটনের নির্বাহী পরিচালক মিল্টন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ পান্ডে। উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান ভীব ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান। টুর্নামেন্টের সব প্রাইজমানি স্পন্সর করেছেন এমএমসিএ সভাপতি জনাব দিলীপ পান্ডে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ারড বাই স্পন্সর হিসেবে থাকছে ফাস্ট ওয়াশ। কো স্পন্সর হিসেবে ছিলো ক্লিয়ারইট হ্যান্ড স্যানিটাইজার, জেলা পরিষদ ময়মনসিংহ ও আইডিয়াল ইলেকট্রিকাল এন্টারপ্রাইজ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১