গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিতে স্বজন প্রিতম ফকির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর/২০২০) সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি গৌরীপুর শাখার সভাপতি হারুন আল বারী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, দৈনিক স্বজনের গৌরীপুর প্রতিনিধি মোখলেছুর রহমান, গৌরীপুর ছাত্র ইউনিয়নের নেতা অনয়, প্রিজম ফকির প্রমুখ। অনুষ্ঠানে স্বজনরা ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন দিয়ে সংবর্ধিত করা হয়।