এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর আয়োজনে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সপ্তাহ ব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। ৫ বিএনসিসি ব্যাটালিয়ন রমনা রেজিমেন্টের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে টাউনহল চত্বরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। র্যালীর আগে মাস্ক, স্যানিটাইজরি ও মশাড়ি বিতরণ করা হয়। র্যালীটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ বিএনসিসি ব্যাটালিয়ন এর আওতাধীন ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাডেট ও বিভিন্ন প্লাটুনের পিইউও, টিইউওগণ অংশ গ্রহণ করেন।