গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোবিন্দনগর এলাকার নিখোঁজ মোঃ আশিকুজ্জামান রিয়াদ (শরিফ) গত ২০ ডিসেম্বর গৌরীপুর বাজারে আসার পথে নির্খোজ হয়ে যায়। এ ঘটনায় গৌরীপুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। সে গোবিন্দনগর (বীরপুর) গ্রামের আব্দুল সালামের পুত্র।
নিখোঁজ শরীফের খালা গোবিন্দনগর গ্রামের আব্দুল মুন্নাফের কন্যা আসমা আক্তার জানান, গত রোববার (২০ ডিসেম্বর/২০২০) বাড়ি থেকে গৌরীপুর বাজারের উদ্দেশ্যে আসে। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।