আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২০, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ




২দিনের জিজ্ঞাসাবাদ শেষে গৌরীপুরের মেয়রকে জেল হাজতে প্রেরণ : নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রধান প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের অন্যতম আসামী গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ (রিমাণ্ড) শেষে শনিবার (১৯ ডিসেম্বর/২০২০) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। রোববার (২০ ডিসেম্বর/২০২০) এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ।

তিনি জানান, তিনি শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও অন্যতম আসামী পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ ৯জন জেলহাজতে রয়েছে। হত্যাকান্ডের তদন্ত শেষে প্রান্তে, ডাক্তারের প্রতিবেদনও এসেগেছে, দ্রুত সময়ের মধ্যে চার্জশীট প্রদান করা হবে।

অপরদিকে রোববার (২০ডিসেম্বর/২০২০) গৌরীপুর পৌরসভার নির্বাচনের প্রার্থী হিসাবে সৈয়দ রফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তারপক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোঃ মাসরুল আল মামুন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার। গৌরীপুর পৌরসভা নির্বাচনে সৈয়দ রফিকুল ইসলাম ২০১৫সাল অনুষ্ঠিত নির্বাচনে ৭হাজার ১১৯ ভোট, ২০১০সালে অনুষ্ঠিত নির্বাচনে ৪হাজার ৯৯ ভোট পেয়ে দু’বার মেয়র নির্বাচিত হন। এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। পৌরসভার মোট ভোটার ২১হাজার ২১২জন।
এদিকে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ আরো জানান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ১৪ডিসেম্বর সোমবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। হত্যাকাণ্ডের পরে গত ৫ নভেম্বর হাইকোটের বিজ্ঞ বিচারপতি শেখ মোঃ জাহির হোসেন ও বিজ্ঞ বিচারপতি কে.এম জাহিদ সরোয়ার এর দ্বৈত বেঞ্চে ৬সপ্তাহের জামিনে ছিলেন।
অপরদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০অক্টোবর গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও দল থেকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে বহিষ্কার করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস।

এদিকে হত্যা মামলার প্রধান আসামী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্ত ও চুড়ান্ত অপসারণের জন্য জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ গত ১০ডিসেম্বর দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

অপরদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে রয়েছেন প্রধান আসামী উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৪০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার পুত্র মোঃ খায়রুল (৩৫), কামাল হোসেন (৪০) ও শরিয়ত উল্লাহ সুমন (৩০)।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১