আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৯, ২০২০, ৮:৫১ অপরাহ্ণ




মাওহা ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তর করতে চান সাইফুল ইসলাম কামাল

গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের একজন আদর্শ কাণ্ডারী হিসেবে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক মো: সাইফুল ইসলাম কামাল। তিনি এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য দিনরাত মানুষের দ্বারপ্রান্তে ছুটছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাওহা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে শনিবার (১৯ডিসেম্বর/২০২০) ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার শুভাকাক্সক্ষীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও দুপুরের খাবারের আয়োজন করেন।
এ নির্বাচনী প্রচার ও কর্মী-সমর্থকদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান (শেখ সাদী মাস্টার)। সভায় বক্তব্য রাখেন গন্ডা ডিগ্রী কলেজের প্রভাষক একেএম আব্দুর রহমান শামীম, খলদবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আমিন ফকির, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, মাওহা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার এন্টেশ মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, আরিফুর রহমান কাঞ্চন তালুকদার, খুরশেদ আলী, আব্দুল হাতিম, মো: রুহুল আমিন, সাইফুল ইসলাম লিটন, আব্দুল হেকিম, আবুল কাশেম, আবুল হাসেম। সাইফুল ইসলাম কামালের সমর্থক হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন, মো: রুমন মিয়া, স্বপন মিয়া, মো: হাবিল মিয়া, সুলতান মিয়া, মো: হাবিব মিয়া, মাসুদ করিম ও এলাকার বিপুল সংখ্যক সমর্থক এ নির্বাচনী সভায় অংশ নেন।
জানা যায়, সাইফুল ইসলাম কামাল বহুদিন ধরে এলাকায় দরিদ্রদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এলাকার সাধারণ মানুষও যেকোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কাজের জন্য তাকেই সবচেয়ে কাছে পান। সেজন্য তিনি এলাকার মানুষের সার্বক্ষণিক সেবা করার জন্য এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার সাথে কথা বলে জানা যায়, তিনি নির্বাচিত হলে এলাকায় যেসকল সামাজিক সমস্যা রয়েছে সেগুলো নির্মূল করবেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১