প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশে যান’ শ্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা শুক্রবার (১৮ ডিসেম্বর/২০২০) শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমাণ্ডার মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর বায়তুন আমান মসজিদের সভাপতি মোঃ আবুল মুনসুর আহাম্মেদ, এ্যাডরা বাংলাদেশ এর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গানাইজার দুলাল মিনজী, সুমাইয়া আক্তার সুমী, নাদিমুল হাসান নাদিম, হাওয়া আক্তার, শিখা দেবনাথ, লাজিতা চাম্মু গং, শিরিন আক্তার, কমিউনিটি ওয়ার্কার সোমা দে, দিপালী দাস, স্বেচ্ছাসেবক শাহনাজ পারভীন, আঞ্জুয়ারা আক্তার বেগম প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন