আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৭, ২০২০, ৭:০৭ অপরাহ্ণ




গৌরীপুরের মেয়র ২দিনের রিমান্ডে

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের আজ দুই মাস! গত ১৭ অক্টোবর তাকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে শহরে টানা ২১দিন প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ হত্যাকাণ্ডের ঘটনায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও প্রধান আসামী মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ৯জন জেল হাজতে রয়েছেন।

এদিকে বুধবার (১৭ ডিসেম্বর/২০২০) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক মাহবুবা আক্তার এর বিচারিক আদালতে এ মামলার অন্যতম আসামী গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের রিমাণ্ড শুনানী শেষে ২দিনের রিমাণ্ড (পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ) মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ। তিনি জানান, ৫দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিলো।
তিনি আরো জানান, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম গত সোমবার এ আদালতে আত্মসমর্পন করলে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। হত্যাকাণ্ডের পরে গত ৫ নভেম্বর হাইকোটের বিজ্ঞ বিচারপতি শেখ মোঃ জাহির হোসেন ও বিজ্ঞ বিচারপতি কে.এম জাহিদ সরোয়ার এর দ্বৈত বেঞ্চে ৬সপ্তাহের জামিনে ছিলেন।

অপরদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০অক্টোবর গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও দল থেকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে বহিষ্কার করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ ও সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস।
এদিকে হত্যা মামলার প্রধান আসামী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্ত ও চুড়ান্ত অপসারণের জন্য জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ গত ১০ডিসেম্বর দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

অপরদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ জানান, মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের ময়নাতদন্তের রির্পোট এসে গেছে। দ্রুত সময়ের মধ্যে চার্জশীট দেয়া হবে। এ পর্যন্ত ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলো হত্যাকাণ্ডের প্রধান আসামী উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৪০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার পুত্র মোঃ খায়রুল (৩৫), কামাল হোসেন (৪০) ও শরিয়ত উল্লাহ সুমন (৩০)।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১