গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভায় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান প্রমুখ।