প্রধান প্রতিবেদক :
পাঠকপ্রিয় দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (১৫ডিসেম্বর/২০২০) মহান বিজয় দিবস ৯ম মিনিম্যারাথন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক শহীদ হারুণ পার্ক থেকে দেশের ৬টি জেলার ৪৭জন প্রতিযোগী এ খেলায় অংশ গ্রহণ করেন।
উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মোঃ আব্দুর রহিম, পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, প্রভাতী শরীরচর্চা সংগঠনের দেবল কর, এনায়েত হোসেন শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান।

মিনি ম্যারাথনে এবার দ্রুততম মানব হয়েছে গৌরীপুরের নারায়ন চন্দ্র সরকার। দ্বিতীয় স্থান হয়েছে ফুলবাড়িয়ার গোলাম মোস্তফা, ৩য় হয়েছে চট্টগ্রাম আর্টিলারীর সার্জেন্ট (অব.) মোঃ নুরুল হক, ৪র্থ সতিষার মকবুল হোসেন, ৫ম ফুলবাড়িয়ার এমদাদুল হক টুটুল, পর্যায়ক্রমে অন্যরা হলেন উজ্জল মোদক, সাইদুর রহমান লিটু, মোঃ রফিকুল ইসলাম মাস্টার, মোঃ এনায়েত হোসেন শামীম, মধ্যবাজারের রনজিত সাহা, শালীহরেরর সার্জেন্ট (অব.) মোঃ হারুন অর রশিদ, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের রহমত উল্লাহ, ইসলামাবাদের মোঃ কামাল হোসেন, শুভংকর ঘোষ, সুব্রত রায়, দেবল কর, ডাঃ প্রবোধ সরকার, আশিকুল্লাহ, সুমন ঘোষ, শাহ জাহান, মোঃ ইয়াহিয়া ও বিজন চন্দ্র সরকার।

অপরদিকে রোববার ৯ম যুব মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ান হন বাংলাদেশ নৌবাহিনীর দৌড়বিদ নুরুজ্জামানের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ ও গৌরীপুর স্বজন উপদেষ্টা যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। সড়ক শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ক্যাডেটদল।
টি.কে ওয়েভ-ইন