প্রধান প্রতিবেদক :
‘বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে মাদকমুক্ত হোক বাংলাদেশ’ এ প্রতিজ্ঞায় ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর/২০২০) প্রেসক্লাব চত্বর থেকে ‘এসো বন্ধু বিজয়ের পতাকাতলে-মাদক ধ্বংস করি সকলে মিলে’ স্লোগানে বিশাল মাদক বিরোধী প্রচারাভিযানের উদ্বোধন করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের চক্রান্ত চলছে। ৭১’রে শত্রুুর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিলো। আজকের যুদ্ধ মাদকের বিরুদ্ধে। যুব সমাজকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। আজকে বিজয়ের ৪৯ বছর, বিজয়ের ৫০বছর হউক মাদকমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি বলেন, স্বাধীনতার ৫০বছর পরেও দেখছি মাদকের বিস্তার। আমরা দৃঢ় কন্ঠে বলতে চাই, বিজয়ের ৫০বছর হবে মাদকমুক্ত বাংলাদেশ। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্লোগানের মধ্যদিয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন বলেন, মাদককে জিরো টলারেন্সে আনার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, প্রভাতী শরীরচর্চা সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ মাসুদ সোহেল, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সরকারি কলেজ স্বজন সমাবেশের সভাপতি মোঃ আল আমিন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক চায়না রানী সরকার প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন