মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক,মৌলবাদী জনগোষ্ঠীর বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুরের সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (১১ডিসেম্বর/২০২০) এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে।
সমাবেশের সভাপতিত্ব করেন সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহীদাশ আচার্য। সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সহনাটী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম, কৃষক লীগ নেতা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুরুজ, ৯ নং ওয়ার্ড সভাপতি,আরশাদুল হক নয়ন,ফারুক মিয়া, শাহজাহান সাজু, সেকান্দর হোসেন, কবির খান, শফিকুল ইসলাম, জজ মিয়া, জসীম উদ্দিন, নয়ন, সোহরাব হোসেন, কাশেম মিলন মিয়া শিপন, জহিরুল ইসলাম, আজিজুল হক, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ারুল হক, ৭ নংওয়ার্ড সাধারণ সম্পাদক আবু তাহের ,,শিক্ষক ফজলুল হক, যুগ্ম সধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।