প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পিকাপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর/২০২০) দেশবন্ধু এনজিও মাঠকর্মী রুবেল মিয়া (৩০) ঘটনাস্থলে মারা যান। তিনি গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধুরুয়া গ্রামের মিয়া হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শী আবুল কাসেম ও আজিজুল হক জানান, ময়মনসিংহ নওমহলে অবস্থিত দেশবন্ধু এনজিও কর্মী রুবেল মিয়ার মোটর সাইকেলটি ঘনকুয়াশার জন্য পিকাপ ভ্যান দেখতে পায়নি। সন্নিকটে যাওয়ার পর ব্রেকচেপে মহাসড়কে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা আসবাবপত্রবাহী পিকাপ ভ্যান ঢাকা মেট্টো ন-১৬-১১২১ মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান। জনতা পিকাপ ভ্যানটিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছেন গৌরীপুর থানা সাবইন্সপেক্টর মাইনুল রেজা। তিনি জানান, মোটর সাইকেল ও পিকাপ ভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে গৌরীপুর থানায় নিয়ে আসা হচ্ছে।
টি.কে ওয়েভ-ইন