প্রধান প্রতিবেদক :
স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এসোসিয়েশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার (০৬ ডিসেম্বর/২০২০) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম এ স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে কর্মক্ষেত্রে ফিরে আনার পরিবেশ তৈরির আবেদন জানান।
কর্মবিরতি পালন ও স্মারকলিপিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাহাঙ্গীল আলম, মোঃ আজহারুল ইসলাম, মোঃ জয়নাল আবেদিন, স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুল মোত্তালিব, আশীষ কুমার চক্রবর্তী, বদরুন্নাহার, ইসমত আরা, বুলবুল নাহার, মোঃ রায়হান চৌধুরী, প্রনতি দে, ফরিদ মিয়া, এনামুল হক, দিলরুবা নাছরিন, ফরিদা আক্তার প্রমুখ।
টি.কে ওয়েভ-ইন