আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৫, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ




গৌরীপুরে বাবার জমি রক্ষা করতে এসে মেয়ে নিহত : আহত- ৫ গ্রেফতার-৫

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মানিয়াকান্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শনিবার (৫ ডিসেম্বর/২০২০) ৬জন গুরুত্ব আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় পারুল বেগম ওরফে সেলিনা বেগম (৫৭) মারা যায়। তিনি সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের মোঃ আব্দুল আজিজ খা’র স্ত্রী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। এ মামলায় হত্যাকা-ের বিষয়টি আদালতের অনুমতি সাপেক্ষে সংযোজন করা হবে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় সিধলা মানিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হাসিম মাস্টারের পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (৫৬) বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, বাবার ক্রয় সূত্র জমিজামা ও সিধলা বাজারের জমি নিয়ে কথা আছে বলে তাহার চাচাতো ভাই আব্দুর রশিদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপরেই তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তার চিৎকারে ভাই-বোন ও পরিবারের লোকজন ছুটে আসে। বাবার জমি রক্ষা ও ভাইকে বাঁচাতে এসে মারা গেলো তার বোন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মানিয়াকান্দা গ্রামের সাখাওয়াত হোসেন গংদের সাথে মোঃ আবু হাম্মদ গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে শনিবার সকাল সোয়া ৯টার দিকে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের হামলায় আহত হন মোঃ আব্দুল আজিজ খা’র স্ত্রী মোছাঃ পারুল বেগম সেলিনা (৫৭), মোঃ আব্দুল আজিজ খা’র মোঃ রুবেল মিয়া (২৮), মৃত আবুল হোসেন খা’র পুত্র মোঃ আব্দুল আজিজ খা (৬০), মৃত আব্দুল হাসিম মাস্টারের পুত্র মোঃ এনায়েত হোসেন (৪৭), মোঃ হেদায়েত হোসেন (৪৪) ও মোঃ সাখাওয়াত হোসেন (৫৬)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পারুল আক্তার ওরফে সেলিনা বেগম মারা যান।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ও সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম অভিযোগ চালিয়ে ৫জনকে গ্রেফতার করেন। তারা হলো মৃত সাহার উদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন (৬৫, মোঃ আবু হাম্মাদের পুত্র মোঃ উজ্জল মিয়া (২৮), মৃত তাহের উদ্দিন ফকিরের পুত্র মোঃ আবু হাম্মদ (৫৬), আব্দুল গফুরের পুত্র আব্দুল রাশিদ (৪৬) আব্দুর রউফ (৬৫)। এ রির্পোট পাঠানো পর্যন্ত রাত সাড়ে ৭টায় লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১