আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২০, ৬:২১ অপরাহ্ণ




সেই স্বনামধন্য ইউএনও সাহান আরা বানু কাল আসবেন গৌরীপুরে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উন্নয়ন ও দক্ষ প্রশাসক হিসাবে স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার সাহান আরা বানু কাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর/২০২০) আসবেন। তিনি বর্তমানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহাপরিচালক (গ্রেড-১) পদে কর্মরত আছেন।
তিনি বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় গৌরীপুর উপজেলায় ফিন্ড সার্ভিসেস প্রোগ্রামের আওতায় ইনজেকশন ও পরিবার পরিকল্পনা পদ্ধতির উপর প্রশিক্ষণ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করবেন। দুপুর ১২টায় গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কবরস্থান জিয়ারত ও শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা মোনাজাতে অংশ নিবেন।


একই দিন দুপুর ১টায় শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে ফিল্ড সার্ভিসেস প্রোগ্রামের আওতায় ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সফওয়্যার প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সকাল ৯টায় ময়মনসিংহ জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন এবং এমআর, এমআরএম এবং পিএসি প্রশিক্ষণ কার্যক্রমের পর্যবেক্ষণ করবেন।
এছাড়াও তিনি বুধবার দুপুরে গাজীপুর টেকনো ড্রাগস হরমোন কারখানা পরিদর্শন, বিকালে ভালুকা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) মতিউর রহমান স্বাক্ষরিত ভ্রমণ বিবরণ সূত্রে এ তথ্য জানা গেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১