বার্তা বিভাগ :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান নিহত হওয়ার ঘটনায় আজ শনিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আসবেন।
বিষয়টি ফেসবুক বার্তায় নিশ্চিত করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা।
তিনি জানান, গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মাসুদুর রহমান শুভ্রর কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবার কে সমবেদনা জানাতে সকাল ১১ টায় গৌরীপুর উপজেলা পরিষদে থাকবেন।
সংগঠনের সকল নেতৃবৃন্দ কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হইল।
শুভেচ্ছান্তে
সভাপতি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,
গৌরীপুর উপজেলা শাখা।