আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ৭:০২ অপরাহ্ণ




কবরস্থানথেকে  ইউএনও’র গাড়িতে সাপ -উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মী

 

বাহাদুর ডেস্কঃ
ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় সাপ মুক্ত হলো পাবনার ভাঙ্গুড়া ইউএনও সৈয়দ আশরাফুজ্জামানের গাড়ি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, সরকারি কাজে ভাঙ্গুড়া থেকে শহরে যাওয়ার পথে বালিয়াহালট কবরস্থান এলাকায় হঠাৎ একটি সাপ গাড়ির সামনের গ্লাসের ওপর এসে পড়ে। সাপ দেখে গাড়িতে থাকা সবাই আ’তঙ্কিত হয়ে পড়েন। এ সময় চালক গাড়ি না থামিয়ে প্রায় এক কিলোমিটার দূরে সরকারি এডওয়ার্ড কলেজ গেট পর্যন্ত যান। সেখানে গাড়ি থেকে সবাই নেমে পড়েন। কিন্তু ততক্ষণে সাপটি আ’ত্মগোপন করে ফেলে।

এরপর খবর দেয়া হয় পাবনা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এডওয়ার্ড কলেজ গেটে থাকা গাড়ি থেকে সাপটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। তারা গাড়িটিকে সেখান থেকে এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস অফিসে নিয়ে যান। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে সাপটি জীবিত উদ্ধার করেন।

ভাঙ্গুড়া ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান জানান, গাড়ির গ্লাসের ওপর সাপটি পড়ে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনিসহ গাড়িতে থাকা অন্যরা কিছুটা আ’তঙ্কিত হয়ে পড়েন। রাতে তিনি পাবনার ডিসি কবীর মাহমুদের সঙ্গে সরকারি কাজে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১