আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৪, ২০২০, ১:০৬ অপরাহ্ণ




পাটকল শ্রমিকরা গোল্ডেন হ্যান্ডশেকের টাকা পাবেন ১৮ অক্টোবর থেকে

বাহাদুর ডেস্ক :

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা ১৮ অক্টোবর থেকে দেয়া শুরু হবে। ওই দিন প্লাটিনাম জুট মিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ কর্মসূচির উদ্বোধন করবেন। একই দিন কার্পেটিং জুট মিলের শ্রমিকদেরও টাকা দেয়া হবে।

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আঞ্চলিক সমন্বয়কারী গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যায়ক্রমে সব মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। উদ্বোধনী দিনে প্লাটিনাম জুট মিলের ৩০ জন শ্রমিকের সঞ্চয়পত্রের কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট নগদ টাকা প্রদানের স্লিপসহ প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হবে।

খুলনা বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক মিজানুর রহমান জানান, খুলনা অঞ্চলের প্রথম পর্যায়ে ১৮ অক্টোবর প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিদিনই শ্রমিকদের পাওনা টাকা দেয়া হবে। ইতোমধ্যে প্লাটিনাম জুট মিলের অর্থছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

তিনি বলেন, শ্রমিকরা যাতে নির্বিঘ্নে এবং হয়রানিমুক্তভাবে টাকা পায় সে বিষয়ে শ্রম অধিদফতরের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবে। প্লাটিনাম ও কার্পেটিং জুট মিলের পর পর্যায়ক্রমে অন্যান্য মিলের শ্রমিকদেরও পাওনা পরিশোধ করা হবে।

জানা গেছে, পর্যায়ক্রমে প্লাটিনাম জুবলী জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসানকৃত ৩ হাজার ৮৩৬ জন স্থায়ী শ্রমিকের পাওনা অর্থ দেয়া হবে। এ ছাড়া বদলি শ্রমিকদেরও মজুরি কমিশনের অর্থ দেয়া হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১