আজ সোমবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ণ




অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ বাসভবনে নেয়া হয়েছে

বাহাদুর ডেস্ক :

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ রাজধানীর বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তার মরদেহ বাসভবনে নেয়া হয়।

এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেয়া হবে সুপ্রিমকোর্টে। বেলা ১১টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থনে তাকে দাফন করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেলা ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে মাহবুবে আলমের জানাজা অনুষ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্ট আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় সিএমএইচে মারা যান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

করোনা উপসর্গ থাকায় গত ৪ সেপ্টেম্বর মাহবুবে আলমকে সিএমএইচে ভর্তি করা হয়। ওই দিনই করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর তার করোনা নেগেটিভ আসে। তবে পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১