আজ রবিবার ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২০, ১০:২৯ পূর্বাহ্ণ




প্রাথমিক স্কুল খোলার প্রস্তুতির নির্দেশ

বাহাদুর ডেস্ক :

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে পূর্বপ্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (স্লিপ) তহবিলের টাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কেনাকাটাসহ সব ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ বিষয়ে বুধবার পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। তবে বিদ্যালয়গুলো কবে খুলবে, তা এখনও ঠিক হয়নি। পরিপত্রে বলা হয়েছে: জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে যথা শিগগির বিদ্যালয় পুনরায় চালু করা অতীব জরুরি।

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েছে। পরিপত্রে স্কুল খোলার প্রস্তুতি নেয়ার বিষয়ে কতকগুলো নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হল : শ্রেণিকক্ষসহ বিদ্যালয়ের পুরো আঙিনা ও আসবাবপত্র সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জীবাণুমুক্ত করা, শরীরের তাপমাত্রা পরিমাপক যন্ত্র ‘ইনফ্রারেড থার্মোমিটার’, সাবান, ব্লিচিং পাউডার, মগ, জগ ও বালতি ইত্যাদি কেনা, ওয়াশ ব্লক ও টয়লেট সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অস্থায়ীভাবে হাত ধোয়ার স্থান নির্ধারণ করে হাত ধোয়ার পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, প্রয়োজন হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য শ্রমিক নেয়া এবং কোভিড-১৯ মেয়াদকালে ইন্টারনেট ডেটা কেনা। পরিপত্রে আরও বলা হয়: কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকার আলোকে নিজ বিদ্যালয় স্থানীয়ভাবে পরিকল্পনা করে তা যথাযথভাবে বাস্তবায়ন করবে। এর আগে ৩ সেপ্টেম্বর বিদ্যালয় পুনরায় চালুর প্রস্তুতি বিষয়ক নির্দেশিকা জারি করা হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১