আজ শনিবার ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২০, ১২:৪৩ অপরাহ্ণ




বাংলাদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত যৌথ সভা আয়োজনে আমিরাতের সম্মতি

বাহাদুর ডেস্ক :

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হবে ঢাকায়। এই সভার ব্যাপারে সম্মতি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নাসের বিন থানি আল হামেলি।

সভায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পাশাপাশি আরব আমিরাতের সহযোগিতায় বাংলাদেশি শ্রমিকদের দেশটির জন্য প্রযোজ্য প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হবে।

সোমবার দেশটির মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর আবুধাবিস্থ দপ্তরে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ অভিমত জানান।

আমিরাতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ঐতিহাসিক, কৌশলগত এবং গভীর সম্পর্কের ভিত্তি হলো মানবসম্পদ খাতে পারস্পারিক সহযোগিতা। যা দুই দেশের স্বাধীনভাবে আত্মপ্রকাশের আগে থেকেই বিদ্যমান ছিল এবং ক্রমাগত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পরিবর্তনসহ কতিপয় সেক্টরে তাদের কাজের সুযোগ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অবদান তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এসময় বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান মিজানুর রহমান ও কাউন্সিলর (শ্রম) আবদুল আলিম মিয়া এবং ইউএইর পক্ষে অ্যাসিট্যান্ট আন্ডার সেক্রেটারি ওমর আল নোআইমি ও ডাইরেক্টর আব্দুল্লাহ আল শামসি বৈঠকে উপস্থিত ছিলেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১