আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নেওয়ায় মোয়াজ্জেম মো. ইব্রাহিম সরকারকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উল্লাপাড়ার ভট্টকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হিসাবে চাকরিরত ছিলেন। ইব্রাহিম সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এ অভিযোগে ২ ফেব্রুয়ারি রাতে মসজিদ কমিটির কাছে মসজিদের পাওনা অর্থ পরিশোধ করে মসজিদ কমিটির কাছে চাবি হস্তান্তর করে চলে যেতে হয়েছে তাকে। তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলছেন, তাকে চাকরিচ্যুত করা হয়নি। তিনি জামায়াতের প্রচারণা অব্যাহত রাখার কথা বলে নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে ইব্রাহিম সরকারের একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মোয়াজ্জেম ইব্রাহিম সরকার অভিযোগ করেন, তিনি অনেক আগে থেকেই জামায়াতের রাজনীতিকে সমর্থন করেন। এই কারণে গত ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পথসভায় প্রকাশ্যে মাইকে বক্তব্য দেন এবং প্রচারণা করেন। এ কারণে মসজিদ কমিটির নেতারা তাকে ডেকে মসজিদে চাকরিরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে প্রচারণা করা যাবে না বলে সর্তক করেন। এ সময় তাকে জানিয়ে দেওয়া হয় জামায়াতের রাজনীতি না ছাড়লে মসজিদে আর তাকে রাখা সম্ভব নয়। সেই সঙ্গে তার কাছে মসজিদের পাওনা টাকা ও চাবি দ্রুত হস্তান্তর করার নির্দেশনা দেন। এ অবস্থায় নিরুপায় হয়ে তিনি ২ ফেব্রুয়ারি রাতে মসজিদ কমিটির সম্পাদকের কাছে মসজিদের পাওনা ৫ হাজার ‎‎৭শ হাজার টাকা ও চাবি হস্তান্তর করে মসজিদ ত্যাগ করেন। ইব্রাহিম সরকার আরও অভিযোগ করেন, তিনি ১৪ বছর ধরে এই মসজিদে মোয়াজ্জেমের চাকরি করে পরিবার পরিজন পরিচালনা করে আসছেন। জামায়াতের রাজনীতি সমর্থন করলেও এর আগে মসজিদ কমিটির কোন সদস্য তাকে চাকরি ছাড়ার কথা বলেননি। বর্তামান এই মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির সমর্থক হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন তিনি তার পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়ছেন। মোয়াজ্জেমের অভিযোগ সত্য নয় উল্লেখ করে ভট্টকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অরুন খান বলেন, এই মসজিদটি গ্রামের সব দল ও মতের মানুষের সহযোগিতায় পরিচালিত হয়। মোয়াজ্জেম ইব্রাহিম সরকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি প্রকাশ্যে জামায়াত প্রার্থীর পক্ষে রাস্তায় রাস্তায় মাইকে প্রচারণা করায় গ্রামের বিএনপি সমর্থিত লোকজন ইব্রাহিম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি ইব্রাহিম সরকারকে জানালে তিনি তার দল ছাড়বেন না বলে ঘোষণা দেন এবং মসজিদের পাওনা অর্থ পরিশোধ করে চাবি জমা দিয়ে চলে যান। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, জামায়াতের সমর্থক হওয়ায় ইব্রাহিম সরকারকে চাকরি থেকে বাদ দেওয়া মসজিদ কমিটির অন্যায় হয়েছে। রাজনীতি করার বা সমর্থন দেওয়ার অধিকার সবারই আছে। ইব্রাহিম সরকারের বিষয়টি তারা দেখবেন।

নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যকে ঘিরে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই স্বাধীনতার ঘোষক ইস্যু সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ................বিস্তারিত সংবাদ

জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা, চাকরি হারালেন মোয়াজ্জেম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নেওয়ায় মোয়াজ্জেম মো. ইব্রাহিম সরকারকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উল্লাপাড়ার ভট্টকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হিসাবে চাকরিরত ................বিস্তারিত সংবাদ

দুধ দিয়ে গোসল করিয়ে আ’লীগ কর্মীকে দলে নিলেন বিএনপি প্রার্থী

কুষ্টিয়ার দৌলতপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। রোববার (১ ফেব্রুয়ারি) ................বিস্তারিত সংবাদ

হাসনাতের বিপক্ষে মুন্সী নির্বাচন করতে পারবেন কিনা, জানা যাবে রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ................বিস্তারিত সংবাদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরকে শোকজ

নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশালের ................বিস্তারিত সংবাদ

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সহিংসতা-সংঘর্ষ বাড়ছে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে তত সহিংসতা ও সংঘর্ষে দেশের মানুষ শঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন দিক থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য নানা ধরনের ভয়-ভীতি ও ................বিস্তারিত সংবাদ

আমার ফেরা দেশ ও জাতির কল্যাণে এক গভীর সংকল্পের ফল

তারেক রহমানের কণ্ঠ একসময় স্তব্ধ হয়ে গিয়েছিল—যা বাংলাদেশের মতো ১৭ কোটি ৫০ লাখ মানুষের একটি দেশের সম্ভাব্য নেতার ক্ষেত্রে মোটেও স্বাভাবিক বা আদর্শ ঘটনা নয়। এই বাস্তবতার সঙ্গে যুক্ত আছে ................বিস্তারিত সংবাদ

জামায়াতের নির্বাচনি বাস ক্যাম্পেইন শুরু

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধনের মাধ্যমে এ প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এই ................বিস্তারিত সংবাদ

১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

গত ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান হয়নি বলে দেশবাসীকে পরিবর্তনের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ................বিস্তারিত সংবাদ

ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারণার অংশ নিতে ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা হয়ে তিনি দুপুরে ময়মনসিংহ শহরে পৌঁছান। ................বিস্তারিত সংবাদ




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১