এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ময়মনসিংহে আগুন লাগার কারনে কেওয়াটখালি পিজিসিডি গ্রিড উপকেন্দ্র বন্ধ হয়ে গেছে। আগুন নিভে গেলেও বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ বিভাগের সবগুলো জেলার বিদ্যুৎ সর্বরাহ। জানাযায় সোমবার দুপুর ১ টার দিকে কেওয়াটখালী উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এরপর দুপর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। পিজিসিডি গ্রিড উপকেন্দ্রের ফ্লোরম্যান নরুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারনা করছেন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আবুল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এসময় আরো ৫ টি ইউনিট প্রস্তত করা হয়। তবে দুই ইউনিটই আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কি কারনে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলি রফিকুল ইসলাম জানান, উপকেন্দ্রে তিনটি পাওয়ার ট্রান্সফরমার আছে। এর মধ্যে একটি পাওয়ার ট্রান্সফরমারে আগুন লেগেছে। কি কারনে এটা হয়েছে বা ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে সেটি জানাতে সময় লাগবে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাওয়ার গ্রীড কোম্পানি তদন্ত করছে। তিনি জানান এ ঘটনায় বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সর্বররাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সর্বরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছেনা। তবে ময়মনসিংহ বিভাগীয় শহরে আংশিক বিদ্যুৎ সর্বরাহ চালু করা যায় কিনা তা দেখছেন বলে বিদ্যুতের এই প্রকৌশলী জানান।