আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২০, ৬:৪২ অপরাহ্ণ




গৌরীপুরে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা ॥ অপহৃত ধর্ষিত তরুণী উদ্ধার-যুবক গ্রেফতার

প্রধান প্রতিবেদক :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নে ভাবীকে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে মামলা দায়ের হয়েছে। অপরদিকে মাদরাসা ছাত্রী (১৫) অপহরণ, ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার ও ওই ছাত্রীকে উদ্ধার করেছে গৌরীপুর থানার পুলিশ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর/২০২০) দু’টি ঘটনায় পৃথক মামলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভিকটিম ও মামলা সূত্র জানায়, উপজেলার সহনাটী ইউনিয়নের আখড়ালপাড়ায় ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর মোঃ সুরাব মিয়া (৩২) এর বিরুদ্ধে গৌরীপুর থানায় সোমবার (৩১ আগস্ট/২০২০) দায়ের করেন ভিকটিম। সে সহনাটী আখড়ালপাড়ার মোঃ মনফর আলীর পুত্র। ভিকটিমের নিকট থেকে দু’দফায় ১লাখ ৩০হাজার টাকা ধার নেন দেবর সুরাব মিয়া। গত ১৫ আগস্ট রাতে ঋনের টাকা পরিশোধের কথা বলে ঘরে প্রবেশ করে জোরপুর্বক ভাবীকে ধর্ষণ করে। এ প্রসঙ্গে সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান জানান, কিছু টাকার লেনদেন রয়েছে। এ নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করা হয়েছিলো। মামলা বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী অফিসার উজ্জল মিয়া জানান, ভিকটিম পলাতক, মামলার তদন্ত চলছে।

অপরদিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গাজীপুর এলাকা এলাকা থেকে ঈশ^রগঞ্জের মহিলা মাদরাসার নাজেরা শাখার ছাত্রী (১৫) কে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর এলাকা থেকে অপহরণের শিকার হয়। গত ২৫ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে। মামলা ও ভিকটিম সূত্র জানায়, প্রেমের সম্পর্কের জের ধরে মুঠোফোনে ডেকে নিয়ে জোরপুর্বক মোটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নান্দাইল উপজেলার চরলক্ষিদিয়া নয়ারচরের মোঃ সিরাজ উদ্দিনের পুত্র মোঃ নাজমুল ইসলাম (২১), মোঃ আফাজ উদ্দিনের পুত্র মোঃ শাহীন মিয়া (২০) ও মোঃ আজগর আলীর পুত্র মোঃ ইউসুফ (২৫) আসামী করে গৌরীপুর থানায় শনিবার (২৯ আগস্ট/২০২০) মামলা দায়ের করেন। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর আবুল বাসার জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ মোঃ নাজমুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে শনিবারই উদ্ধার করা হয়েছে। ভিকটিমের বাড়ি গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে। অপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১