আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৬, ২০২০, ১:৪১ পূর্বাহ্ণ




ময়মনসিংহে বাউল সমিতির কমিটি গঠন ॥ সুনীল সভাপতি, আসলাম সেক্রেটারী

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মানব কল্যান এবং লোক সংস্কৃতির বিকাশ সাধনের ব্রত নিয়ে ১৯৮০ সনে ময়মনসিংহ বাউল সমিতি প্রতিষ্ঠিত হয়। চল্লিশ বছর যাবৎ সংশ্লিষ্ট বাউল ও লোক শিল্পীদের কল্যানমুলক কাজে নিয়োজিত রয়েছে প্রতিষ্ঠানটি। সাংস্কৃতিক ও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে নিজেদের সমৃদ্ধ করছে।
গত ১৩ আগষ্ট ময়মনসিংহ নগরীর থানারঘাট সৈয়দ কালু শাহ মাজার প্রাঙ্গণে সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত বাউল দুলাল সরকারের শোক প্রকাশ করে সভার কার্যক্রম শুরু করা হয়। বাউল আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় করোনাকালীন সময়ে শিল্পীদের কি করনীয় এবং বাউল গানের সুস্থ্য পরিবেশ ফিরিয়ে আনতে আলোচনা করা হয় ।
সংগঠনের কার্যক্রম আরো ত্বরান্বিত ও বেগবান করতে নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। উপস্থিত সকলের প্রস্তাবনায় সভাপতি পদে বাউল সুনীল কর্মকার, সাধারন সম্পাদক পদে লোকসংস্কৃতি সংগ্রাহক রেজাউল করিম আসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ঢোল বাদক রাজকুমার দাস সহ ১৭ সদস্যের একটি কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটির অনান্যরা হলেন সহ সভাপতি, দিল দেওয়ান বোস্তাম, বাউল মিলন সরকার, বাউল রফিক, সহ সাধারন সম্পাদক কাজল দেওয়ান, বাউল গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ বাউল জেসমিন সরকার, দপ্তর সম্পাদক বাউল রুমা সরকার, প্রচার সম্পাদক আব্দুল কাদির, আল মিজান, কার্যকরী সদস্য বাউল আব্দুল মান্নান, বাউল আহমদ আলী, বাউল আব্দুল মজিদ আকন্দ, বাউল মনির হোসেন। সভা শেষে ১৫ আগষ্ট বর্বোরচিত হামলায় শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহামান ও তার পরিবারের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১